

|
অনেক দিন থেকে মনের গভীরে দুটো ইচ্ছে পোষণ করে আসছিলাম; কিন্তু তা পূরণ করার সুযোগ পাচ্ছিলাম না। একটি ইচ্ছে ছিল- কোলকাতার বইমেলায় যাওয়া, আর দ্বিতীয় ইচ্ছে ছিল- মুম্বাই গিয়ে ডা. জাকির নায়েকের সাথে সাক্ষাত করা। আল্লাহর মেহেরবানীতে কোলকাতা যাওয়ার একটা সুযোগ হলো; কিন্তু সময়ের স্বল্পতার কারণে দ্বিতীয় ইচ্ছেটি সেই যাত্রায় পূরণ করা যায়নি। কোলকাতা বইমেলা-২০০৮-এ যেতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে হয়েছিল। তখন মনে হচ্ছিল আরো আগেই মেলায় আসা উচিত ছিল। অনেক বইয়ের মাঝে ডা. জাকির নায়েকের বইও দেখলাম বেশ ক'টি। তবে সবই ইংরেজি ভাষায়। ভাবলাম জাকির নায়েকের সাথে তো আর এ যাত্রায় দেখা করা সম্ভব হলো না। তার কিছু বই বাংলাদেশে নিয়ে যাই এবং সেগুলো বাংলায় অনুবাদ করে আমাদের দেশের পাঠকদের কাছে ছড়িয়ে দেই। তাঁর মেধা ও যোগ্যতা এবং দ্বীনী দাওয়াতের কৌশল সম্পর্কে আমাদের দেশের জনগণকে অবহিত করতে পারলে এবং এতে করে যদি কিছুলোক দ্বীনের পথে এগিয়ে আসে, তাহলে এটা নাজাতের একটি উসীলা হতে পারে। সেই থেকে ডা. জাকির নায়েকের বই প্রকাশ শুরু, আজও তা আল্লাহর রহমতে চলমান রয়েছে, আলহামদুলিল্লাহ। এখন অবশ্য আমরা শুধু ডা. জাকির নায়েকের বই-ই প্রকাশ করছি না, বরং কুরআন ও সহীহ হাদীসের ভিত্তিতে রচিত অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করছি যা আমাদের সম্মানিত পাঠক-পাঠিকাদের নিকটে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে এবং আমাদের এ উদ্যোগ অবশ্য পাঠক মহলে বেশ আলোড়নও সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ। কারণ ইসলামী গ্রন্থ প্রকাশে আমরা নতুনত্বের প্রকাশ ঘটানোর প্রচেষ্টায় রত আছি। এ ব্যাপারে আপনাদের সুপরামর্শ কামনা করছি।
|
|
|
|
|
List All Products |
|
|
Advanced Search |
|
| Lost Password? | |
| Forgot your username? | |
| No account yet? Register | |
|
|